শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০৬:১৯ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ লাখ টাকা দাম থেকে এক লাফে কোটি টাকায় বিশ্বাস করতে পারছেন না কাবাডি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: এমনি ঘটনা ঘটেছে ভারতের প্রো-কাবাডি লিগের সপ্তম আসরের কাবাডি খেলোয়াড় সিদ্ধার্থ দেশাইয়ের সাথে। এক লাফে ৩৬ লাখ ৪০ হাজার থেকে এক কোটি ৪৫ টাকায় তাকে কিনে নিয়েছে তেলগু টাইটান্স। তার ন্যূনতম দাম ছিলো ৩০ লাখ সেটা এক লাফে ছাড়িয়ে গেছে কোটিতে। দলটি তাকে প্রো কাবাডি লিগের দ্বিতীয় সর্বোচ্চ দামে তার সাথে চুক্তি করেন।

মহারাষ্ট্রের ছোট্ট শহর চন্দগড় থেকে উঠে আসা সিদ্ধার্থ গত বছরই অভিষেক ঘটিয়েছিল প্রো-কাবাডি লিগে। প্রায় আড়াইশো রেইড পয়েন্ট এনে দেন তিনি তার দল ইউ মুম্বাকে গত আসরে।। ইউ মুম্বা তাকে এই আসরে ধরে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে আসন্ন আসরে তাকে বড় বাজি ধরা হচ্ছিল।

সেই ধারণা মিলে যাওয়ার পরে কেমন লাগছিল তার এমন প্রশ্নে সোমবার মহারাষ্ট্রের বাড়ি থেকে ফোনে সিদ্ধার্থ উচ্ছ্বসিত গলায় বলেন, ‘তেলুগু টাইটান্স যখন আমার দাম একে বারে ৩০ লাখ থেকে এক কোটি ডাকে, তখন আনন্দে নাচতে ইচ্ছা করছিল। একই অবস্থা ছিল আমার পরিবারেরও।’

কত আশা করেছিলেন বলতেই সিদ্ধার্থ বলেন, ‘ভেবেছিলাম খুব বেশি হলে ৭০-৮০ লাখ টাকা দর উঠবে আমার।’ এর পরেই আবেগঘন গলায় বলেন, ‘আমি কৃষক পরিবার থেকে উঠে এসেছি। কবাডি খেলোয়াড় হওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে, সেটা আমিই জানি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়