শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০১:৪৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেলি সামাদকে বিদায় জানানোর সময়ও নেই তাদের

বিনোদন প্রতিবেদক : এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে সকাল সারে দশটায় টেলি সামাদের মরদেহ আনা হয়। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ডা. হাসান মাহমুদ,তথ্য সচিব আব্দুল মালেক, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,অমিত হাসান,সম্রাট, অঞ্জনা, ফকির আলমগীর, আলীরাজ, ইলিয়াস কাঞ্চন, নাসরিন। তবে এফডিসিতে দেখা যায়নি চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের কোন নায়ক নায়িকাদের।

বরাবরই বর্তমান তারকাদের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলছে চলচ্চিত্রের অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘আজকের এই দৃশ্য শুধু টেলি ভাইয়ের ক্ষেত্রে নয়। সব সময় কেউ মারা গেলে কিংবা কারো মিলাদ থাকলে তেমন ভাবে চোখে পড়ে না শাকিব, রিয়াজ, ফেরদৌস, সানী, শুভ, বাপ্পী, সাইমন, ইমন, মৌসুমী, শাবনুর, পপি, পরীমনি, মাহিয়া মাহির মতো তারকা শিল্পীদের। আসলে আমারা বুঝিনা তা কেন আসে না?’

এফডিসি জানাজা শেষে টেলি সামাদের মরদেহ তার দেশের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ, কয়েক মাস আগে বেশ কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ কৌতুক অভিনেতা । সর্বশেষ গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়েছিলো তাকে। এর আগে গত ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। সে সময় ডাক্তার জানিয়েছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে পাশাপাশি তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল, রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো। সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।

  • সর্বশেষ