শিরোনাম
◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাণিজ্য সংস্থায় উন্নয়নশীল দেশের অবস্থান ধরে রাখতে চায় চীন

নূর মাজিদ : জেনেভাভিত্তিক বিশ্ববাণিজ্য সংস্থার পুনঃগঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প চীন, ভারত এবং আরো বেশ কয়েকটি উদীয়মান অর্থনীতির দেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, এর বিরোধিতা করেছে চীন।

গত শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা জানান, বিশ্ববাণিজ্য সংস্থায় চীনের জন্য নির্ধারিত উন্নয়নশীল দেশের অবস্থানে কোন পরিবর্তন আনতে আগ্রহী নয় বেজিং। এই বিষয়ে মার্কিন চাপ তারা ভারত, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে জোট বেঁধে মোকাবেলা করবে।

বিশ্ববাণিজ্য সংস্থায় উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো অর্থনৈতিক শক্তিগুলো। তারা এই তালিকায় অবস্থান করার কারণে ডবিূøউটিও’র কাছ থেকে বৈদেশিক বাণিজ্যে বিশেষ ছাড় এবং সুবিধা পেয়ে থাকে।

যার কারণে তারা কৃষিসহ আরো বেশকিছু শিল্পরপ্তানি খাতে প্রণোদনা দিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে সক্ষম হয়। এছাড়াও, নিজেদের বাজারে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ থেকে পণ্য আমদানির কোটাও নিয়ন্ত্রণ করতে পারে দেশটি। উন্নত দেশের তালিকায় থাকায় ডবিূøউটিও’র আইন অনুসারে যুক্তরাষ্ট্রের এই সুযোগ নেই। এই অবস্থাকে একটি অন্যায় বলে মনে করে বর্তমান মার্কিন প্রশাসন।

ডবিূøউটিও’র এই ধরণের ব্যবস্থার বিরুদ্ধে সবচাইতে বেশি সোচ্চার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। তিনি গতবছর একাধিকবার বিশ্ববাণিজ্য সংস্থার সংস্কারের আহ্বান জানান। একইসঙ্গে, সংস্থাটিতে চীনের বিপক্ষে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে নিজের ক্ষোভের বহিঃপ্রকাশও করেন তিনি। তিনি সংস্থাটিকে ‘অকার্যকর’ এবং ‘বিপথে পরিচালিত বাণিজ্য ব্যবস্থা’ বলেও দাবী করেন।

তবে এখনও বিশ্ববাণিজ্য সংস্থায় চীনের পাল্লা ভারী। কারণ, সংস্থাটির দুই-তৃতীয়াংশ সদস্য দেশ উন্নয়নশীল দেশের আওতাভুক্ত। এরা সকলেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে চীনের গড়া জোটে যোগ দিতে পারে। উল্লেখ্য, চীন আনুষ্ঠানিকভাবে নিজেকে বিশ্বের সবচাইতে বড় উন্নয়নশীল দেশ বলে অবহিত করে।

সাউথ চায়না মর্নিং পোস্ট

  • সর্বশেষ