শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফুফের নতুন একাডেমির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বাফুফে) সিলেটে একটি একাডেমি করেছিলো। বর্তমান সিলেট বিকেএসপিটি নিজেদের আয়ত্বে নিয়ে একাডেমি চালু করে প্রায় এক বছরও তা সচল রাখতে পারেনি বাফুফে। ২০১৪ সালে পথচলা শুরু করা সিলেটে বাফুফের সেই ফুটবল একাডেমি হারিয়েছে, সেখানে এখন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।

নতুন করে বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের জায়গায় একাডেমি শুরু করেছে বাফুফে। তাতে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ৬০ জন ফুটবলার। টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি শুরুতে থাকছেন এই একাডেমির দায়িত্বে। এই বিদেশির সঙ্গে থাকবেন স্থানীয় কোচরা।

বাফুফে সূত্র জানিয়েছে, একাডেমিটিতে কোচ হিসেবে কাজ করবেন আলতাফ আহমেদ, মো. মিনার, রাশেদ আহমেদ পাপ্পু মো. পলো, নুরী জাহান রাহেল, আবুল হোসেন ও পারভেজ বাবু। ফিফার আর্থিক সহায়তার পরও সিলেটে একাডেমি শুরু করে চালু রাখতে পারেনি বাফুফে এখন দেখার বিষয় ঢাকার একাডেমি কতদিন চলে।

শনিবার সকালে খেলোয়াড়দের আনুষ্ঠানিক ট্রেনিং শুরু হবে। এ মধ্যে দিয়ে একটি নতুন দিনের সূচনা হলো দেশের ফুটবলে।

  • সর্বশেষ