শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ১১:০৮ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি টিভি চ্যানেল বিজ্ঞাপনে খাতে নিয়ে যাচ্ছে সাতশ থেকে হাজার কোটি টাকা

জাবের হোসেন: প্রায় ৪০ ঘন্টা বন্ধ থাকার পর ভারতীয় জি নেটওয়ার্ক এবং তাদের সহযোগি পেইড টিভি চ্যানেলগুলো আবার বুধবার থেকে দেখা যাচ্ছে। ক্যাবল অপারেটর ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং দিগি জাদু ব্রডব্যান্ড লিঃ সোমবার জি নেটওার্কের সবগুলো টিভি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার বন্ধ করে দেয়। তথ্য মন্ত্রনালয়ের এক শোকজের ভিত্তিতে তারা সম্প্রচার বন্ধ করে। তথ্য মন্ত্রনালয় তাদের নির্দেশে বলে, বিদেশি পেইড চ্যানেলে বিজ্ঞাপন দেখানো যাবে না। সূত্র: ঢাকা ট্রিবিউন

ক্যাবল টিভি নেটওয়ার্ক অপেরশন এ্যাক্ট ২০০৬ অনুযায় তথ্য মন্ত্রনালয় ১লা এপ্রিল থেকে পেইড বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেয়।

তথ্য মন্ত্রনালয়ের সহকারি সচিব ফিরোজ খান বলেন, আমাদের দেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেল বাংলাদেশে চালাতে গেলে টিভি পরিবেশকদের অনুমতি বা এনওসি নিতে হবে। যদি উল্লেখিত বিদেশি চ্যানেল কোন বিজ্ঞাপন প্রচার করে তবে তা বিদ্যমান আইনের ১১ ধারা বলে বেআইনি। একই আইনের ২৮ ধারা অনুযায়ী আইন অমান্যকারীর দুই বছরের কারাদন্ড হতে পারে।

তিনি আরো বলেন, বিদেশি পেইড চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের ফলে স্থানিয় টিভি কেন্দ্রগুলো আর্থিভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমান ৭শত থেকে এক হাজার কোটি টাকা। ফলে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে রক্ষায় সরকার স্থানিয় বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে সম্প্রচার বন্ধের সিদ্দান্ত নিয়েছে।

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, তারা বাংলাদেশে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করেন। তবে ক্যাবল অপরেটরদের শোকজের জবাব দিতে বলেছেন।

এদিকে বাংলাদেশ ক্যাবল অপারেটরস এসোসিয়শনের (কোয়াব)প্রতিষ্টাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেছেন, পেইড বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার বন্ধ হলে বাংলাদেশের কোন দর্শক মাসে মাসে ৪-৫ শত টাকা দিতে রাজি হবেন না। কেননা বাংলাদেশের চ্যানেল দেখার জন্য কেউ টাকা দিতে রাজী নয়।

সূত্র মতে, ন্যাশনওয়াইড মিডিয়া লিঃ বাংলাদেশে জি গ্রুপ, সনি গ্রুপ, ডিসকভারি গ্রুপ এবং কাটুন নেটওয়ার্কে ডিস্ট্রিবিউটার বা পরিবেশক। এদিকে যাদু ভিশন লিঃ স্টার ও কালারস গ্রুপের টিভি চ্যানেলগুলোর পরিবেশক। ন্যাশনওয়াইড মিডিয়া লিঃ পেইড চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কারণ বলতে সংবাদিকদের কাছে অস্বীকৃতি জানান।

এদিকে দিগি জাদু ব্রডব্যান্ড লিঃ এর এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ সরকারের চাহিদা সম্পর্কে তারা স্টার ও কালারস টিভি কর্তৃক্ষকে বিস্তারিত জানিয়েছেন। বাংলাদেশ টিভি চ্যানেলগুলোর দাবীর মুখে সরকার দেশীয় বিজ্ঞাপন পেইড চ্যানেলে বন্ধে আগ্রহী।

বাংলাদেশ টিভি চ্যানেল মালিক সমিতির ভাইস চেয়ারম্যান মোজাম্মেল বাবু বলেছেন, ভারতিয় চ্যানেলগুলো যদি তাদের বিজ্ঞাপন প্রচারে বাধাগ্রস্থ হয় তাহলে তারা বাংলাদেশে তারা আবার চালাবে কেন। তিনি বলেল, প্রতিটি গৃহস্থ অনুষ্ঠান দেখার জন্য অপরেটরকে মাসে মাসে টাকা দিয়ে থাকে। বিজ্ঞাপন দেখার জন্য নয়। তিনি বলেন,বাংলাদেশের চ্যানেলগুলো ইউরোপ আমেরিকায় প্রচারকালে এক সেকেন্ডের জন্যও বিজ্ঞাপনও দেখাতে পারেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়