শিরোনাম
◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক মালিকরা প্রতিশ্রুতি দিয়েও সুদের হার কমায়নি, বললেন খোন্দকার ইব্রাহিম খালেদ

নুর নাহার : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দেননি, তিনি অনুরোধ করেছিলেন মালিকদের যে, আপনারা কিছু ছাড় দেন। অনেক তো লভ্যাংশ পান, কিছু সুদহার কমালে আমাদের বিনিয়োগ সুবিধা বাড়বে। প্রধানমন্ত্রী চান, ৯ শতাংশ সুদের হার আর ৬ শতাংশ আমানতের সুদ। ডিবিসি নিউজ

তিনি বলেন, ব্যাংক মালিকদের ৮৫ হাজার কোটি টাকা ঋণ। ঋণের ৯ শতাংশ সুদের হার করা হয়েছে। কিন্তু অন্যদের তা করা হয়নি। অন্যরাও প্রধানমন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস নিয়ে এসেছিলেন যে, একই মূল্যস্ফিতি হবে। ব্যাংক মালিকরা প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৯ শতাংশে সুদের হার নামানোর। কিন্তু সবগুলো ব্যাংকের প্রফিট দেখা যায় কয়েক হাজার কোটি টাকা তারা লভ্যাংশ নিচ্ছেন।

এই টাকা যদি তারা না নিতেন, তাহলেই তো ৯ শতাংশে নামিয়ে আনা সম্ভব ছিলো। তার মানে তারা প্রধানমন্ত্রীর কাছে মিথ্যে আশ্বাস দিয়ে এসেছেন, এদিকে অনেক অনৈতিক সুবিধা নিয়ে আবার লাভ করছেন কয়েক হাজার কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়