শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রীত্ব হারিয়ে যারা নিখোঁজ

মারুফুল আলম : আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে এমন অনেক মন্ত্রী ছিলেন, টেলিভিশনের পর্দা খুললেই তাদের দেখা গেছে, কিন্তু মন্ত্রীত্ব হারানোর পর তারা প্রায় লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন।

টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন নুরুল ইসলাম নাহিদ। প্রথম মেয়াদে ব্যাপক প্রশংসিত হলেও দ্বিতীয় মেয়াদে হয়েছিলেন সমলোচিত। জানা গেছে, এখন তিনি এলাকায় সময় দিচ্ছেন।

আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যক্ষ মতিউর রহমান। প্রবীণ এই নেতার ছেলেই এখন রাজনীতির বিষয়টি দেখাশুনা করছেন। তিনি আস্তে আস্তে অবসর জীবনের দিকে যাচ্ছেন।

মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ২০১৪ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিন্তু এবার তিনি মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ দুটোই হারান। এখন তিনি যেন রাজনীতি থেকেই প্রায় নির্বাসিত।

শাজাহান কামাল আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে বেসমারিক বিমানমন্ত্রী ছিলেন। এবার তিনি মন্ত্রিত্ব পাননি এবং রাজনীতিতে তার উপস্থিতি দেখা যায় না।

তারানা হালিম ছিলেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এবার দায়িত্ব হারিয়ে অনেকটাই আড়ালে চলে গেছেন।

এছাড়াও মন্ত্রিত্ব হারিয়ে রাজনীতি থেকে আড়ালে রয়েছেন ইমাজউদ্দীন প্রমানিক, আবুল হাসান মাহমুদ আলী, মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান শরিফ এবং ইসমত আরা।

  • সর্বশেষ