শিরোনাম
◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউব সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেলেন তানভীর তারেক

আবু সুফিয়ান রতন : ইউটিউবে তথ্য ও বিনোদন ভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠা করে মাত্র ১০ মাসে ১ লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেলেন দেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, কন্ঠশিল্পী, উপস্থাপক তানভীর তারেক। নিজের নামেই একটি চ্যানেল খুলে প্রতিদিন বিভিন্ন ঢঙের অনুষ্ঠান পোস্ট করে নিজের ভাবনা, তথ্য বিনোদন দিয়ে সমৃদ্ধ করেছেন তার দর্শকদের।

তানভীর তারেক বলেন, ‘একাধিক টিভি চ্যানেল ও এফএম রেডীওতে গত প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে অনুষ্ঠান করার অভিজ্ঞতায় গত ২/৩ বছর ধরেই টিভি স্টেশনে দর্শকদের যে বিমুখতা দেখেছি, সেই থেকেই পরিকল্পনা নিয়েছি যে দর্শকদের পছন্দের প্লাটফর্মগুলোতেই কাজ শুরু করতে হবে। এরপর সিঙ্গাপুর গুগলের একটি আমন্ত্রনে সেখানে ২ দিনের ওয়ার্কশপ করার সুযোগ পাই। সেখান থেকেই মূলত ডিজিটাল বিশ্বের এই ভিডিও কন্টেন্ট নির্মানের প্রতি আগ্রহ জন্মে। আর নিজের কাজের একটা আর্কাইভও তৈরি হয়ে যায় এতে। আমার চ্যানেলের ‘হকার লাইভ’ র‌্যান্ডম টক, টপ কমেন্টস সহ বেশ কিছু ধারাবাহিক অনুষ্ঠান দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। এর বাইরে শিল্পীদের বায়োগ্রাফী নিয়ে নতুন ভাবে আরো কিছু কাজ করছি যা খুব শিগগিরই আমার চ্যানেলে পোস্ট হবে।’

উল্লেখ্য, ইউটিউবার হিসেবে কাজের পাশাপাশি নিজের কম্পোজিশনে একাধিক গানের ভিডিও তৈরী হচ্ছে। এছাড়া দুটি চলচ্চিত্রের গানের কম্পোজিশন করছেন তিনি। এবছর সেরা সঙ্গীত পরিচালক হিসেবে নিউইয়র্কেও ঢালিউড অ্যাওয়ার্ডেও মনোনয়ন পেয়েছেন। এছাড়া নিউইয়র্ক, মিশিগান, ওহিও ও ফ্লোরিডায় গানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এছাড়া জার্মানী, সুইডেন ও ইতালিতে পারফর্ম করতে যাবেন এই বৈশাখে।

  • সর্বশেষ