শিরোনাম
◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নির্মাণাধীন ‘ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ পদক্ষেপ নেওয়া হয়। রিসোর্টটির চেয়ারম্যান পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ সাঈদী।

নির্মাণকাজ বন্ধের পর প্রকল্প এলাকায় নিষেধাজ্ঞার ব্যানার টাঙিয়ে দেয় কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসন। ব্যানারে লেখা রয়েছে, ‘এই স্থাপনাটি যথাযথ অনুমোদন ব্যতীত নির্মাণের কারণে নির্দেশক্রমে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এসএ ২৯২ নম্বর খতিয়ানে প্রায় ২১ একর ৬৬ শতক জমিতে গড়ে উঠছে রিসোর্ট প্রকল্পটি। এরই মধ্যে প্রকল্প এলাকায় প্রায় ছয় একর জমি ঘিরে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। সেখানে একটি মসজিদ ও কনভেনশন হল নির্মাণের কাজও চলছিল।

চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কুয়াকাটা পৌর এলাকার মুসল্লীয়াবাদ গ্রামসংলগ্ন এলাকায় রিসোর্টটির নির্মাণকাজ শুরু হয়। মঙ্গলবার দুপুরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।

Advertisement

ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের স্থানীয় প্রতিনিধি মনির মুসুল্লি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো তথ্য দিতে পারব না। আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি কলাপাড়ায় ছিলাম।’

প্রকল্পের চেয়ারম্যান ও সংসদ সদস্য মাসুদ সাঈদীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া কুয়াকাটার মাস্টারপ্ল্যানে ওই জমি রেলওয়ে স্থাপনার জন্য বরাদ্দ রয়েছে। এ কারণে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিএস জরিপ অনুযায়ী, জমিটি কুয়াকাটা পৌরসভার আওতাধীন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, কুয়াকাটার মাস্টারপ্ল্যান অনুযায়ী, সেখানে যেকোনো স্থাপনা নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। এর আগেও ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা তা মানেননি।

তিনি আরও বলেন, গত সোমবার বিভাগীয় কমিশনার কুয়াকাটা পরিদর্শনের সময় এ বিষয়ে দিকনির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কার, সেটি বিবেচ্য নয়। তবে জানা গেছে, প্রকল্পটি নির্মাণ করছেন পিরোজপুরের একজন সংসদ সদস্য। এ বিষয়ে ওই সংসদ সদস্যের সঙ্গে তাঁর কখনো কথা হয়নি।

  • সর্বশেষ