শিরোনাম
◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯২ আসনে ভোট না হওয়ার কথা বলতেই শপথ নিয়ে সংসদে যাব, বললেন গণফোরাম নেতা মোকাব্বের

জাবের হোসেন : গণফোরামের নেতা মোকাব্বের খান বলেন, আমার নির্বাচনি এলাকার ছয় নির্বাচিত ইউপি, চেয়ারম্যান, মেম্বারসহ শত শত লোক মিছিল করে আমাকে বলেছেন। আমরা আপনাকে নির্বাচিত করেছি আপনি সংসদে আমাদের প্রতিনিধিত্ব করবেন। আপনি আমাদের উন্নয়নের জন্য কাজ করবেন এটা প্রতিশ্রুত সেজন্য যত তাড়াতাড়ি শপথ গ্রহণ করুন। সোমবার বিবিসিতে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

মোকাব্বের খান বলেন, দল ও সাধারণ মানুষ সবার স্ফতঃস্ফুর্ত সর্মথন পেয়েছি সংসদে যেতে। আমার দল থেকে বলা হয়েছিলো আপনার সংসদীয় এলাকার জনগণ কি বলে তা শুনে আসুন। তারা ২৪ ঘন্টার মধ্যে বিশাল জনসভা করে আমার শপথের ব্যাপারে সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, আমি গণফোরামের মননয়ন নিয়ে, গণফোরামের প্রতীক নিয়ে নির্বাচন করেছি। সুতরাং আমার সাখে ঐক্যফ্রন্টের সম্পর্ক হয়নি। রোববার সিলেট থেকে বিকেলে ঢাকায় গিয়ে স্পিকারের কাছে চিঠি দেবো। এবং তিনি যদি ২ এপ্রিল শপথ নেয়ার তারিখ দিতে পারেন তো সেদিনই শপথ নেবো। বা ৩ তারিখ দিতে পারলে ৩ তারিখই শপথ অতি শগগিরই নেবো।

যারা বিরোধী অবস্থান থেকে পাস করেছেন তারা জনগণের ভোটে পাস করেছেন। যে ২৯২ আসনে ভোট হয়নি সে কথাটা আমাকে সংসদে গিয়ে বলতে হবে। কারণ, একথা রাস্তায় বলা আর সংসদে বলার মাঝে অনেক পার্থক্য আছে।

  • সর্বশেষ