শিরোনাম
◈ অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন ◈ ছাত্রদলের সভাপতি রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি ◈ রাত পোহালেই ভোট: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে উত্তাপ চূড়ান্তে ◈ জুলাই আন্দোলন নিয়ে নিলোফার মনির বক্তব্য ‘অযাচিত’, বললেন ছাত্রদল সভাপতি ◈ বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন ভিসানীতির পথে বাংলাদেশ ◈ সাইবার নিরাপত্তা ও মানবপাচারে যৌথ সহযোগিতা চায় বাংলাদেশ-সৌদি আরব ◈ হাইকোর্টে এক দিনে ২৪১১ মামলা নিষ্পত্তি ◈ চীনা অর্থনৈতিক অঞ্চল: দেড় লাখ কর্মসংস্থান, বদলে যাবে দেশের অর্থনীতি ◈ সরকারের সিদ্ধান্তে গতি পাচ্ছে কর্ণফুলী টানেলের ৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস  ◈ ‘মানুষকে সীমান্তে ঠেলে পাঠাবেন না’, বিএসএফকে বিজিবির মেগাফোন বার্তা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও তিন সংসদকে এলাকা ছাড়ার নির্দেশ

ইউসুফ আলী বাচ্চু : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আরও তিন সংসদ সদস্যকে (এমপি) দ্রুত নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি শনিবার তিন এমপির কাছে পাঠানো হয়।

যে তিন এমপিকে এলাকা ছাড়তে বলা হয়েছে তারা হলেন— ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রনজিত কুমার রায় ও নেয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

এর আগে আরো ২০ জন এমপিকে একই নির্দেশনা দিয়েছিল ইসি।

এছাড়াও এমপিরা যাতে আচরণবিধি ভঙ্গ না করেন, সে ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিল সংস্থাটি। তারপরও অনেকে এলাকায় অবস্থান করছেন।

ইসি কর্মকর্তারা জানান, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান, প্রচারে অংশ নেওয়া ও সরকারি সুবিধা নিয়ে প্রচারে অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়