শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদের আলোচনা অনুষ্ঠান

স্বপ্না চক্রবর্তী : শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিবি কার্যালয়ে আইডিবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ওয়াহিদা আক্তার। পরিষদের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইন্সটিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) এর সভাপতি এ কে এম এ হামিদ।

এসময় বক্তারা বলেন, সমাজের প্রায় সব খাতে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের চাইতেও নারীরা এগিয়ে আছেন বেশি। তাই নারীদের আর কোনো ভাবেই বোঝা বলে গণ্য করা যাবে না। অর্থনীতির প্রায় ৫০ ভাগ অবদানই নারী সমাজের। তাই তাদের প্রাপ্য সম্মানটা তাদের দিতেই হবে।

এসময় পরিষদের ২৫ জন সদস্যের পরিবারসহ অন্যান্য খাতের সফল নারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়