শিরোনাম
◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার ◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি ◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন ◈ এমবাপ্পের টানা সপ্তম ম্যাচে গোল, ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়াল মা‌দ্রিদ ◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাকর্মীদের মধ্যে সাহস যোগাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল, নেতৃত্ব দিলেন রিজভী

শাহানুজ্জামান টিটু : নেতাকর্মীদের মধ্যে শক্তি যোগাতে গ্রেফতার মাথায় নিয়েও প্রতিনিয়তই খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের রাজপথে নামছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

দীর্ঘ সময় ধরে বিএনপির এই নেতা নিজেকে বন্দি রেখেছেন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। যেদিন খালেদা জিয়ার কারাবন্দি হলেন সেখান থেকেই। কিভাবে সময় কাটে তার। অধিকাংশ সময় তিনি দলের সিদ্ধান্তের বিষয়গুলো জানাতে হাজির হন গণমাধ্যমের সামনে। পুরো দপ্তর নিয়ে চলে তার কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা যারা কার্যালয়ে আসেন তাদের সঙ্গে সাক্ষাৎ দেন তিনি।

পারিবারিক জীবনের অধিকাংশ সময়ই কেটে যায় এই অফিসে। কখনো কখনো তার স্ত্রী এসে দেখে যান তাকে। খাবার আসেন কখনো বাসা থেকে, অফিসের রান্না খাবার কিংবা কোনো নেতারা বাসা থেকে আসে তার খাবার। এভাবে কাটে বিএনপি এই নেতার রাজনৈতিক ও ব্যক্তি জীবন।

রিজভী জানান, গণতন্ত্রের মা, আমাদের মা কারাগারে। এটা ভালো লাগে না। যে নেত্রী মায়ের মমতা দিয়ে আমাদের, এই দেশটাকে ভালোবাসেন। যার হাত ধরে এদেশে গণতন্ত্রের পুনর্জন্ম হয়েছে। তাকে পুরস্কৃত না করে বরং সরকারের নীলনকশা বাস্তবায়নে মিথ্যা মামলায় একটা নির্জন পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। এটা কি মেনে নেয়ার মত?

রাজধানীর রাজপথে যখন অন্য কোনো নেতার দেখা মেলে না। তখন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সোচ্চার রিজভী সুযোগ বুঝেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই নেমে পড়েন রাজপথে। দাবি তোলেন খালেদা জিয়ার মুক্তির। আর অন্যদের সাহস যোগান তার মত মুক্তির আন্দোলনে যেন নেতাকর্মীরা সোচ্চার হোক।

শনিবার দুপুরে কাঁটাবন মোড় থেকে রিজভী’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল শাহবাগ আজিজ সুপার মার্কেটের সম্মুখে গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও এদেশের জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে সোচ্চার কন্ঠে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

এর আগে সকাল ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় খালেদা জিয়ার সুচিকৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলাধীন দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে অনশন কর্মসূচি’র উদ্বোধনী করেন তিনি।

রিজভী বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাবমূর্তিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এখন দুঃশাসনের মাত্রা আরও বৃদ্ধি করেছেন। দেশকে নিজের জমিদারিতে পরিণত করেছেন। শেখ হাসিনার অপশাসন জনগণ সকল শক্তি দিয়ে রুখে দিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

  • সর্বশেষ