শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে আগুনে স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ

মহসীন কবির : ২) মিরপুর-১৩ নম্বর এলাকায় বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে আগুনে স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৩টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোহাম্মদ হান্নান (৩৫), তার স্ত্রী আছিয়া বেগম ও তাদের পাশের রুমের ভাড়াটিয়া সিএনজিচালিত অটোরিকশাচালক উজ্জল (৩০)।

৩) হাসপাতালে তাদের সঙ্গে থাকা ফরিদা বেগম জানান, মিরপুর-১৩ নম্বর সেকশনের শ্যামল পল্লী নতুন বাজার এলাকার একটি সেমিপাকা বাড়িতে থাকেন তারা। আর ওই বাড়ির পাশের বাসায় থাকেন উজ্জ্বল। মঙ্গলবার রাত তিনটার দিকে হান্নান ঘুম থেকে ফ্যানের সুইচ চালু করলে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। দ্রুত আগুন রুমের ভেতর ছড়িয়ে পড়ে। এতে স্বামী-স্ত্রীসহ পাশের রুমে থাকা উজ্জ্বল দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

৪) চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হান্নানের শরীরের ২৭ শতাংশ, আছিয়ার ৮ শতাংশ ও উজ্জলের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়