শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই মাস পদ্মা-মেঘনায় মাছ আহরণ নিষিদ্ধ

মিজান লিটন, চাঁদপুর : ইলিশের পোনা জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সকল মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এর ফলে জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অভয়াশ্রম চলাকালীন সময়ে ইলিশসহ যে কোন মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও সরবরাহ নিষিদ্ধ থাকবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ইতোমধ্যে জেলা টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, জেলা মৎস্য বিভাগ ও স্থানীয় জনপ্রনিধিরা এই কমিটিতে রয়েছেন।

দুই মাসের এই কর্মসূচী বাস্তবায়নের জন্য বুধবার (২৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মাজেদুর রহমান খান যেসব জেলে আইন অমান্য করে জাটকা নিধন করে তাদের তালিকা তৈরী করে দেয়ার জন্য মৎস্য বিভাগকে নির্দেশ দিয়েছেন।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, জেলা ৫১ হাজার তালিকাভুক্ত জেলে রয়েছে। এসব জেলেদেরকে জাটকাসহ সকল ধরনের মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য ইতোমধ্যে সচেতনতামূলক সভা করা হয়েছে। নদী উপকূলীয় এলাকায় মাইকিং করা। জেলে পাড়ায় লিফলেট বিতরণ ও আড়ৎগুলোতে ব্যনার সাঁটনো হয়েছে।

তিনি আরো জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। আর এ কর্মসূচী বাস্তবায়ন করতে হলে প্রশাসনের পাশাপশি, জনপ্রতিনিধি ও সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আইন অমান্য করে কোন জেলে জাটাক নিধন করলে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ভ্রাম্যমান আদালতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ