শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ ভবনে অভিযান, গ্যাস -বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন

সুজন কৈরী  : রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে আবাসিক ভবন থেকে কেমিক্যাল অপসারণ করার লক্ষ্যে ৬টি ভবনে অভিযান করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার পর থেকে ইসলামবাগের ১২/ডি, ৭৪/২, ১৬/এ/১, ৪৩/৪/বি,৭০/৩ এবং ৪৫ নম্বর বাসায় অভিযান চালায় দলটি।

অভিযান শেষে টাস্কফোর্সের সদস্য ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ আহমেদ সাংবাদিকদের বলেন, এই ভবন গুলোতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। মালিকদেরকে রবিবার পর্যন্ত সময় দিয়েছি। রোববারের মধ্যে তাদের সমস্ত কেমিক্যাল টঙ্গী ও শ্যামপুর স্থানান্তর করতে হবে। পরে আমরা কেরানীগঞ্জে জায়গা করে দিবো।

যদি চিহ্নিত এই কেমিক্যাল গোডাউনের মালিকেরা রাসায়নিক এই পর্দাথ গুলো না স্থানান্তর না করে। আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, আমরা ওই সমস্ত ভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। কেননা গত ২৫ তারিখ থেকে আমরা মাইকিং করছি, কেউ যেন আবাসিক ভবনে কেমিক্যাল গোডাউন না রাখে। তারা আমাদের কথা না শুনে অবৈধভাবে এ রাসায়নিক পদার্থের ব্যবসা করে আসছে।

দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে একাধিক বাহিনীর সমন্বয়ে করা টাস্কফোর্সের এই সদস্য আরো বলেন, আগামী এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে ক্যামিকেল অপসারণ করে ছাড়বো। এটাই আমাদের টার্গেট।

  • সর্বশেষ