শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫০ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বনদস্যর গোলাগুলি, আটক ২

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সাহেব আলী বাহিনীর সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাব ঘটনাস্থল থেকে ২টা একনলা বন্দুক ১ টা পাইপগান ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে এ ঘটনাটি ঘটে।

নিহত বনদস্যুরা হলেন, সাহেব আলী বাহনীর প্রধান শ্যামনগর উপজেলার সাহেব আলী (৩৫) ও সেকেন্ড ইন কমান্ড আশাশুনি উপজেলার হাবিবুর রহমান (২৮)।

গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন কনস্টেবল আরিফ ও শাকিল।

র‌্যাব -৬ এর কমান্ডার লে. কর্নেল জাহিদুল কবির জানান, সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জের কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবের উপর গুলি বর্ষন করে। র‌্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে সাহেব আলী বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে সাহেব আলী বাহিনীর প্রধান সাহেব আলীসহ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে র‌্যাব সদস্যরা। ঘটনাস্থল অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিল হোসেন জানান, সুন্দরবনে র‌্যাবের সাথে বনদস্যুদের গুলিবিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ দুই বনদস্যুকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসককে তাদের মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়