শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে মণিপুরীদের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্বপন দেব: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালারায় বিল গ্রামে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি, ডালুয়া শাখা আয়োজন বাংলাদেশের মণিপুরীদের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার সোমবার উদ্বোধন হয়েছে।

বিকাল সাড়ে ৫ টায় জাতীয় পতাকা ও সংগঠনের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মণিপুরী যুব আন্ত: ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ ও বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত মণিপুরীদের ১৩টি টিম অংশ নিয়েছে। এই খেলাকে ঘিরে মহামিলন মেলায় পরিণত হয়েছে কমলগঞ্জের ডালুয়া পরগনা। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে, ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, তীরন্দাজ, ৫০০ মিটার দৌড়, ম্যারাথন দৌড়।

প্রতিযোগিতায় বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির ১৩ টি সাংগঠনিক শাখার টীম মাধবপুর, তিলকপুর, বালিগাঁও, মাধবপুর, তেতইগাঁও, গোলেরহাওর, বিষগাঁও চুনারুঘাট, গোয়াইনঘাটের বিছনাকান্দি, কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও, ছাতকের ধনীটিলা, সিলেটের মাছিমপুর ও স্বাগতিক ডালুয়া শাখা।

  • সর্বশেষ