শিরোনাম
◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গোল্ডেন রাইসের মাধ্যমে গর্ভবতী নারী ও শিশুদের মধ্যে ভিটামিন এ’র অভাব পূরন সম্ভব’

মঈন মোশাররফ : বাংলাদেশ ধান গবেষণা ইনন্সিটিউটের সাবেক মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস বলেন, ক্ষেত্রে বিআর-২৯ জাতের ধানের সঙ্গে ভুট্টার জিন মিলিয়ে এই গোল্ডেন রাইসের জাতটি উদ্ভাবন করা হয়েছে। এ চালে ভিটামিন এ বিদ্যমান।

সোমবার বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক মানুষ, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’র অভাব দেখা যায়। সরকারি ক্যাম্পেইনেও তাদের কাছে ভিটামিন ‘এ’ পৌঁছানো যাচ্ছে না, আবার এই ভিটামিন পাবার জন্য দরকারি খাবারও তারা খাচ্ছেন না। গোল্ডেন রাইসের মাধ্যমে এই অভাব রোধ করা যাবে।

তিনি বলেন, বাংলাদেশে, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোয় ভাত প্রধান খাদ্য, তাই ভাতের সঙ্গে এই ভিটামিনটি মিশিয়ে দেয়া গেলে শরীরে ভিটামিন ‘এ’ পৌঁছানো সম্ভব হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা ঠেকানো যাবে।

তিনি জানান, এখনো এই ধানটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বাংলাদেশে সরকারি অনুমোদন পাওয়ার পর মাঠ পর্যায়ে পরীক্ষা শুরু হবে।

  • সর্বশেষ