শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াটার জেট প্রোপালশনের উৎপাদন শুরু করল ইরান

রাশিদ রিয়াজ : ইরান ওয়াটার জেট প্রোপালশন উৎপাদন শুরু করেছে। তেহরানে শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এটি উন্মোচন করেন। ইরানে ওয়াটার জেট প্রোপালশন বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটি নিজেই তা তৈরি করতে শুরু করল।

ওয়াটার জেট প্রোপালশন উন্মোচন করার পর আমির হাতামি বলেছেন, ইরানে ওয়াটার জেট প্রোপালশন সরবরাহের ওপর গত বছর নিষেধাজ্ঞা আরোপের পরপরই ইরানি বিজ্ঞানীরা তা তৈরির কাজে হাত দেয় এবং দ্রুত তা তৈরি করে ফেলে।

তিনি আরও বলেন, নৌযান শিল্পের জন্য ওয়াটার জেট প্রোপালশন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সামরিক শিল্পের পাশাপাশি অগ্নি নির্বাপণ, ত্রাণ, ব্যবসা-বাণিজ্য ও বিনোদন শিল্পকে এগিয়ে নিতে এর ভূমিকা রয়েছে।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা আমির রাস্তেগারি বলেছেন, বিশ্বের মাত্র ১০টি দেশের এই প্রোপালশন তৈরির সক্ষমতা রয়েছে। এই যন্ত্রটি নৌযানকে অগভীর পানিতে তৎপরতা চালাতে এবং মুহূর্তের মধ্যে চলার পথ পরিবর্তনে সহযোগিতা করে। পারসটুডে

  • সর্বশেষ