শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী স্বপ্ন নিয়ে জেগে আছেন বলেই বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমায়, বললেন সেতুমন্ত্রী

মারুফুল আলম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেত্রী স্বপ্ন নিয়ে জেগে আছেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমায়। এটাই হচ্ছে বাস্তবতা। রোববার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানের ২য় পর্বে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গত ৪৩ বছরের সবচেয়ে সৎ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। গত ৪৩ বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। স্বপ্নের রূপকার শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই কর্ণফুলীর তলদেশে যে টানেল তার নামকরণ হয়েছে চট্টগ্রামবাসীর বারে বারে অনুরোধের প্রেক্ষিতে।

  • সর্বশেষ