শিরোনাম
◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র ◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাত ফেরীর প্রথম প্রহরে তীরন্দাজের সারা রাতের আয়োজন

সাইফুল বাতেন টিটো: বিগত পাঁচ বছরের ন্যায় এবছরও তীরন্দাজ রেপার্টরি আন্তর্জাতিক মাতৃভাষার দিবস উপলক্ষে আয়োজন করেছে সাংস্কৃতি অনুষ্ঠান ‘প্রভাতফেরীর প্রথম প্রহর’। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শিমুল তলায় আজ (২০ ফেব্রæয়ারি) রাত ১২টা এক মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। দেশের বিভিন্ন থিয়েটার দল পরিবেশন করবে নাটক, থাকবে গান, কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা। অনুষ্ঠানে গান গাইবে গানের দল সমগীত, মাদল, বেতাল, কফিল আহমেদ, অমিত মল্লিক, নির্ঝর চৌধুরীসহ আরো অনেকে।
নাটক পরিবেশন করবে প্রাচ্যনাট, প্রাঙ্গণে মোর, বটতলা, বাতিঘর, থিয়েটার ৫২, জাহাঙ্গীরনগর থিয়েটারসহ আরো অনেক দল। ১২টা এক মিনিটে শুরু হয়ে অনুষ্ঠান চলবে পরের দিন সকাল আটটা পর্যন্ত। আয়োজকেরা প্রভাতফেরীর প্রথম প্রহর দেখার জন্য সবাই আন্ত্রন জানিয়েছে।

  • সর্বশেষ