শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুগল্প নয়

মাহমুদুল হাসান মাছুম

 

মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত ভালোবাসা খসে পড়া বিনীত পালকের মতো কপাল ছুঁয়ে যায়। ঋণী হয়ে থাকি পরাভূত বিভাজনে শতাব্দী পর শতাব্দী। এজন্মে এইসব ঋণ শোধ করবার নয়। কী জানি কী এমন করেছি জীবনে, এতো ভালোবাসা কেনো হঠাৎ শোরগোল করে!

বিকালে বইমেলায় স্টলে দাঁড়িয়ে এদিক-ওদিকে দেখছিলাম। অদূরে দেখলাম মিমি হাসিমুখে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে আমার দিকে, মিমির ঝকঝকে মুক্তোর মতো দেঁতো হাসির কাছে তখন পরাভূত বিকাল। কাছে এসেই মিমি দ্রুত আমার পা ছুঁয়ে সালাম করে ওঠে কাঁধে মাথা ঠেকিয়ে দিলো। আশপাশের শত শত অভিসন্ধি চোখগুলো জেঁকে ধরেছে আমাদের।

এই স্বর্গীয় ভালোবাসা কী আমার প্রাপ্য? কে সে আমার? আমিই বা কে তার? মিমি তুই এমন কেন রে? তুই চলে যাবার পর ঠিকঠাক তাকাতে পারছিলাম না। নীরবে মাটির দিকে তাকিয়ে ছিলাম, কিছুটা শক্ত মনের মানুষ হওয়ায় সত্ত্বেও চোখের জল মা মাটি ছুঁয়েই দিলো। মিমি, কিছু বলার নেই তোকে, বুকের ভেতরেই জমা থাক আশীর্বাদ। এবারের বইমেলায় এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি আমার। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ