শিরোনাম
◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২২ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে গভীর রাতে বুলডোজার অভিযান, ভাঙা হলো মসজিদ

ভারতের রাজধানী নয়াদিল্লির শালিমার বাগ এলাকায় মঙ্গলবার গভীর রাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বড় একটি হাসপাতালের পাশের সড়কের দুই পাশে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একটি মসজিদের আংশিক অংশও ভেঙে ফেলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) এই অভিযান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ। এর আগে ওই সড়কে কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। মঙ্গলবার রাতের অভিযানে সড়কের পাশে থাকা অবশিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়। এসব স্থাপনার মধ্যে একটি ধর্মীয় স্থাপনা এবং এর আশপাশের কয়েকটি বাড়িও ছিল।

কর্মকর্তারা জানান, রাতের অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছিল।

তারা আরো বলেন, জেসিবি মেশিন দিয়ে সড়কের উভয় পাশের যেসব স্থাপনাকে কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উচ্ছেদের আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশের সময়সীমা বা পদ্ধতি সম্পর্কে তারা স্বতন্ত্রভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

রাতে অভিযান চালানোর সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) দিল্লি শাখার সভাপতি শোয়েব জামাই। তিনি বলেন, রাতের বেলায় মসজিদটি ভাঙার অভিযান চালানো হয়েছে এবং ধর্মীয় স্থাপনাটি নিয়ে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

  • সর্বশেষ