শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

এল আর বাদল: গত ফেব্রুয়ারিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে স্বাক্ষরিত 'পারস্পরিক বাণিজ্য চুক্তি'র অধীনে বাংলাদেশ কয়েক হাজার কোটি ডলার মূল্যের মার্কিন বিমান, জ্বালানি ও কৃষি পণ্য ক্রয়ের পরিকল্পনাসহ একাধিক প্রতিশ্রুতি গ্রহণ করেছে।

এমন এক সময়ে তা ঘটছে, যখন কি-না বাণিজ্য উদ্বৃত্ত কমাতে বাংলাদেশকে চাপ দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। ঢাকার পররাষ্ট্র ও অর্থনীতি বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের সাম্প্রতিক কিছু বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তিতে যুক্তরাষ্ট্রের চাপ স্পষ্ট, যার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে দেশটি থেকে আমদানি বাড়ানোর সুনির্দিষ্ট চাহিদাও রয়েছে। --- দ‌্য নিউএইজ

এদিকে, আরো বেশি মার্কিন পণ্য কেনার জন্য বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অধিক বা অসামঞ্জস্যপূর্ণ চাপ প্রয়োগ করা হচ্ছে বলে ধারনা করা হয়, যা নিয়ে বিশ্লেষকরা সমালোচনা করলেও ঢাকার মার্কিন দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই এই গুরুত্বপূর্ণ বিষয়ে নীরব।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের চুক্তি বা ব্যবস্থা দেশের অর্থনীতির ওপর বড় বোঝা হয়ে দাঁড়াবে মনে করেন বেশ কয়েকজন অর্থনীতিবিদ ও কূটনীতিক।

কারণ, ইতোমধ্যেই জ্বালানিসহ বিভিন্ন পণ্যের ক্রমবর্ধমান আমদানি ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অর্থনীতি।

  • সর্বশেষ