শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪১ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জাপানকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকে‌টে আফগানিস্তানের শুভসূচনা

‌স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে ক্রিকেটে জয় দিয়ে অভিযান শুরু করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার নিসশিনে ‘এ’ গ্রুপের ম্যাচে জাপানকে ৪৮ রানে হারিয়েছে তারা। আফগানিস্তানের ১২৯ রানের জবাবে ১৯.৩ ওভারে ৮১ রানেই গুটিয়ে যায় জাপান।

আফগানদের জয়ের নায়ক অভিষিক্ত ডানহাতি স্পিনার আরব গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে জাপানের ব্যাটিংয়ে ধস নামান তিনি। বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খানও কম যাননি, ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য মন্থর ছিল আফগানিস্তানের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে এগোতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১২৯ রান তোলে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।

লক্ষ্য তাড়ায় জাপানের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ৮ ওভার শেষে ৩ উইকেটে ৫৩ রান তুলে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল তারা। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আফগান স্পিনাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে জাপানের ব্যাটিং লাইনআপকে এলোমেলো করে দেন আরব গুল-নাঙ্গেয়ালিয়ারা।

জাপানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস। তবে আফগান স্পিনের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায় জাপান।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে শুরু করল আফগানিস্তান। গ্রুপে তাদের সঙ্গে আছে নেপাল। আফগানিস্তান ও জাপান—দুই দলই গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

  • সর্বশেষ