সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাবে এ পর্যন্ত হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে প্রাণ গেছে এক হাজার ৮১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৮৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে।