শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

 নিজস্ব প্রতি‌বেদক : দুই ম্যাচে দুই হার। শুরুটা ছিল হতাশার। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ২০তম এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে জয়ের পথে ফিরেছে লাল-সবুজের হকি দল।

বৃহস্পতিবার জাপানের আইচি-নাগোয়ায় ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর চেপে বসে বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে তারা। বাংলাদেশের দাপটে ম্যাচজুড়ে ১৫টির বেশি পেনাল্টি কর্নারও আদায় হয়।

জয়ের নায়ক আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। দুজনই করেছেন জোড়া গোল। দলের হয়ে অন্য গোলটি করেন মাহবুব হোসেন।

বাংলাদেশের একের পর এক আক্রমণের বিপরীতে শ্রীলঙ্কা খুব বেশি কিছু করতে পারেনি। প্রবল চাপ সামলে কুশলের একটি গোলই কেবল সান্ত্বনা হয়ে আসে তাদের। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

এই জয়ে আগের দুই ম্যাচের হতাশা কিছুটা কাটল বাংলাদেশের। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল তারা।

তিন ম্যাচে এক জয় ও দুই হারে বাংলাদেশের সংগ্রহ এখন ৩ পয়েন্ট। পুল ‘এ’-তে তারা আছে চতুর্থ স্থানে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

  • সর্বশেষ