শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি

দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানিয়েছেন।

advertisement

তিনি জানান, সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে উঠে আসায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

advertisement

বজলুর রশীদ বলেন, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

তিনি জানান, চলমান বৃষ্টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। পরবর্তী প্রায় এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং এ সময় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষা বিদায়ের আগে অক্টোবরের প্রথম ভাগে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

  • সর্বশেষ