শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় আইএস সন্দেহে বাংলাদেশিসহ আটক ৬

ডেস্ক রিপোর্ট : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে চার বিদেশিসহ ছয়জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। গ্রেফতারকৃত চার বিদেশির মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। এছাড়া সিঙ্গাপুর, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার আরেকটি দেশের একজন করে নাগরিক রয়েছেন। গত বছরের ১৯ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারির মধ্যে বিভিন্ন অভিযানে তাদের আটক করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ ফুজি হারুন এসব তথ্য জানিয়েছেন।খবর সময় টিভি/ বাংলা ট্রিবিউন

তিনি জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সহায়তায় তাদের ব্যক্তিদের আটক করা হয়েছে বলে জানানো হয়। গেল ১৯ ডিসেম্বর ক্লাং এলাকা থেকে ৩১ বছর বয়সী বাংলাদেশিকে আটকের কথা বলা হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এছাড়া, গত ১৯ ডিসেম্বর জোহর বারু এলাকা থেকে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। সিঙ্গাপুরের নাগরিক ওই ব্যক্তির সঙ্গে সিরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ার আইএস নেতা আকেল জয়নালের নিয়মিত যোগাযোগ ছিল।

  • সর্বশেষ