শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে আদালতে কেজরিওয়াল

রাশিদ রিয়াজ : সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি সরকারের এগজিকিউটিভ পাওয়ার সব ইস্যুতেই বাড়ানো হচ্ছে, তবে গ্রেড ওয়ান, গ্রেড টু আমলার বদলি দেখবে কেন্দ্র। গ্রেড থ্রি, গ্রেড ফোর আমলার বদলি থাকবে দিল্লি সরকারের হাতে। সরকারি আইনজীবী নিয়োগ করবেন এলজি।

বৃহস্পতিবার শুনানিতে ২ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, অ্যান্টি- কোরাপশন ব্যুরো থাকবে লেফটেন্যান্ট গভর্নরের হাতেই। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে। আমলা বদলিও দেখবে কেন্দ্রই। বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে ৩ বিচারপতির বেঞ্চে।

রায় শোনানোর সময় বিচারপতি এ কে সিকরি জানান, সহসচিব ও তার উপর পর্যায়ের আমলাদের বদলির কর্তৃত্ব থাকবে এলজি-র হাতে। বাকি অফিসাররা দিল্লি সরকারের আওতায় পড়বেন। নিউজ এইট্টিন

  • সর্বশেষ