শিরোনাম
◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

ইসমাঈল ইমু : ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়া নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। বৃহস্পতিবার বনানীস্থ নৌসদর দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।

এর আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌসদরে এসে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চীফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, নৌ সদরের পিএসওবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার বাংলাদেশে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়