শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠছে পিএসএলের

স্পোর্টস ডেস্ক : চতুর্থ পাকিস্তান সুপার লিগের পর্দা উঠছে আজ। একমাসেরও বেশি সময়ে টুর্নামেন্ট ১৭ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে। উদ্বোধনী দিনে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগে দুবাইয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে পিটবুলকে আমন্ত্রন জানানো হয়েছিল। কিন্তু কিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে শিডিউল বাতিল করেছেন। তবে মঞ্চ মাতাবেন পাকিস্তানি ব্যান্ড জুনুন ও আমেরিকান ডিজে পার্টি বনি এম। তাছাড়াও দেশি অনেক নামী শিল্পীরা পারফর্ম করবেন মঞ্চে।

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এবারও শক্ত দল গড়েছে ইসলামাবাদ। তবে দলের অধিনায়কত্বের ভার দেয়া হয়েছে পেসার মোহাম্মদ সামির ওপর।দলে আছেন অলরাউন্ডার শাদাব খান ও ফাহিম আশরাফ। বিদেশি ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজিরা দলে ভিড়িয়েছে ক্যামেরন ডেলপোর্ট, লুক রনচি, ইয়ান বেল ও ওয়াইন পার্নেলের মতো তারকারা। তাই এই দলের ওপর ভরসা রাখতেই পারেন কোচ ডিন জোন্স।

অন্যদিকে লাহোর বারবার ভালো দল গড়েও শিরোপার স্বাদ পায়নি। মোহাম্মদ হাফিজকে অধিনায়কের ভার দিয়ে শক্ত দল গড়েছে দলটি। দেশিদের মধ্যে এই দলে আছেন ফখর জামান, হারিস সোহেল, শাহিন আফ্রিদি, ইয়াসির শাহ ও আউজাজ চিমার মতো তারকারা। তাছাড়া বিদেশি কোটা থেকে লাহোরের দলে এসেছেন ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়াইস, সন্দ্বীপ লামিচানে, ব্রেন্ডন টেইলর কার্লোস ব্র্যাথওয়েট ও কোরি অ্যান্ডারসনের মতো তারকারা।

রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এরপর এলিমিনেটর ও কোয়ালিফায়ার দিয়ে ফাইনালের লড়াই। আগামী ১৭ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

  • সর্বশেষ