শিরোনাম
◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ যদি বিএনপিকে উপেক্ষা করে, তাহলে আ.লীগ কী করবে, বললেন নূহ-উল-আলম লেনিন

লিয়ন মীর : রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক ড. নূহ-উল-আলম লেনিন বলেছেন, জনগণ যদি বিএনপি-কে উপেক্ষা করে, তাদেরকে ভোট না দেয়, তাহলে আওয়ামী কী করবে? তারপরেও যেটুকু সুযোগ পেয়েছে, সেটাও যদি ব্যবহার না করে এর জন্যতো আওয়ামী লীগ দায়ী নয়।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপি উপেক্ষা করেছে, প্রত্যাখান করেছে, তাদের এজেন্ডা মানুষ গ্রহণ করেনি। এর জন্য আওয়ামী লীগ কী করবে। মানুষ কেনো তাদের গ্রহণ করেনি, সেটা জানতে বিএনপিকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষ আসলে কী চায়? তাছাড়া মানুষ বিএনপির যেসব সদস্যদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। তাদের কথা বলার জন্য, সেটা তারা করছে না। মানুষের সুযোগ কাজে লাগাচ্ছে না। মানুষের আস্থা নিয়ে ছেলেখেলা করছে বিএনপি। বিএনপি যদি এভাবে চলতে থাকে, তাহলে মানুষ আগামীতে বিএনপিকে আর ভোট দেবে না। কেননা মানুষ চিন্তা করবে, বিএনপিকে ভোট দিলে তারা সংসদে যায় না। বিএনপিকে ভোট দিলেও যা, না দিলেও তা। এই ভেবে মানুষ বিএনপির দিকে থেকে মুখ ফিরিয়ে নেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সংসদে না আসলে সংসদ তো আর বসে থাকবে না। সংসদ সংসদের নিয়মে চলবে। দেশ এগিয়ে যাবে। বিএনপি যদি না আসে সেটা বিএনপির ব্যাপার। জনগণের কাছে এজন্য তাদের জবাব দিতে হবে। তবে বিএনপি সংসদে এসে গঠনমূলক আলোচনা করলে, সংসদ আরো বেশি আলোচনামূলক হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়