শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৪ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাথায় বলের আঘাতে ভারতীয় ক্রিকেটার গুরুতর আহত

স্পোর্টস ডেস্ক : ম্যাচ চলাকালীন মাথায় বল লেগে গুরুতর আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। সোমবার ইডেন গার্ডেন্সে নেট প্র্যাকটিসের সময় তার মাথায় বল লাগে। আহত এ বোলারকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিভিএস লক্ষ্মণের উপস্থিতিতে প্র্যাকটিস করছিল পশ্চিমবঙ্গের বাংলা দল। নেটে ব্যাটিং করছিলেন বাঁহাতি ব্যাটসম্যান বিবেক সিং। বোলার অশোক দিন্দা। বিবেকের ব্যাটে লাগা বল ক্যাচ নিতে গেলে তা দিন্দার মাথায় লাগে। সঙ্গেসঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন একসময় জাতীয় দলে খেলা এ পেসার।

আহত অশোক দিন্দাকে দেখতে ডাকা হয় সাপোর্ট স্টাফদের। প্রথমে উঠেও দাঁড়িয়েছিলেন দিন্দা। তবে ‘সুস্থ’ বোধ না করায় দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চলতি বছরের শুরুতে ক্রিকেট মাঠেই মৃত্যু হয়েছে ভারতের ক্লাব ক্রিকেটার অনিকেত শর্মার। ইস্টবেঙ্গলের অঙ্কিত কেশরীর মৃত্যুর স্মৃতি ফিরিয়েই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অনিকেত।

অশোক দিন্দার চোটে সেই আতঙ্ক ফিরে এসেছিল। ম্যাচ চলাকালীন মাথায় বল লেগেই মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের। সেই শোক এখনও নাড়া দেয় ক্রিকেটবিশ্বকে।

  • সর্বশেষ