শিরোনাম
◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব করতে নতুন মহাপরিকল্পনা ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল ◈ সার সংকটের আশঙ্কায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে বড় ঝুঁকি: জাতিসংঘের সতর্কতা ◈ নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি ◈ শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি ◈ পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যে তিন নেতার নাম, তা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে ব্যাপক তৎপরতা চলছে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাশনাল সার্ভিস কর্মসুচি স্থায়ীকরণের দাবীতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি: বেকার শিক্ষিত যুবকদেরকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প ন্যাশনাল সার্ভিস ২০১১ সালে ২ বছরের মেয়াদী ৭ টি জেলায় কর্মসূচি গ্রহণ করে থাকেন। এতে বরগুনায় ১৪ হাজার ২শ শিক্ষিত বেকারদের কর্মসংস্থা হয়। ২ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে আবার বেকার হয়ে পরেন তারা। পুনরায় বেকার শিক্ষার্থীদের ন্যাশনাল সার্ভিস কর্মসুচি স্থায়ীকরণের দাবীতে বরগুনায় মানববন্ধন ও স্বারক লিপি পেশ করেছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ বরগুনা।

এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ বরগুনা জেলার সভাপতি মাহামুদুল বারী রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ বরগুনা জেলার প্রথম যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বরগুনার ৬ টি উপজেলার আহবায়করা।

মানববন্ধন শেষে বরগুনা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদাণ করেন তারা।

এ সময় বক্তারা বলেন, বেকার শিক্ষিত যুবকদেরকে মাদকাশক্ত ও অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখতে বর্তমান সরকার যেই কর্মসূচি হাতে নিয়ে ছিলো সেই ২ বছরে আমাদের পরিবার পরিজন নিয়ে ভালোই ছিলাম । আজ আমরা আবার বেকার হয়ে পরছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ন্যাশনাল সার্ভিস কর্মসুচি স্থায়ীকরণ করা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়