শিরোনাম
◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০১ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

শেখ ফরিদ আহমেদ ময়ন,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত সহকারি প্রকৌশলী এম.এম.এ জাহেদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, খন্দকার আলী হায়দার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি খন্দকার মোস্তফা বিন হায়দার প্রমুখ। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এসেছে।’

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ