শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যালো নারীবাদী প্রগতিশীল?

মঞ্জুরুল আলম পান্না : কিছুদিন আগে এক নারী সাংবাদিককে একজন আইনজীবী কটূক্তি করায় প্রতিবাদের ঝড় উঠেছিলো। আমিও জানিয়েছিলাম তীব্র প্রতিবাদ। কিন্তু সেদিন যারা প্রতিবাদের অগ্রভাগে ছিলেন, টকশোতে নারী অগ্রাধিকারের কথা বলেছিলেন, রাজপথ কাঁপিয়ে তুলেছিলেন মুহুর্মহু হুঙ্কারে, সেই তারা আজ কোথায়?
যখন সহকর্মী পুরুষ সাংবাদিকের দ্বারা একজন নারী সাংবাদিকের সরাসরি শ্লীলতাহানি হওয়ার অভিযোগ ওঠে, থানায় মামলা হয় তখন সেইসব কথিত নারীবাদীরা, প্রগতিশীল ব্যক্তিরা, টিভি টকশোতে জাতিকে নসিহত করা প্রবাদতুল্য নারী-পুরুষরা লেজ গুটিয়ে বসে থাকেন। হিসেব কষতে থাকেন অভিযুক্ত যৌন হয়রানিকারী কার আশ্রয়-প্রশ্রয়ে থেকে অপরাধের ডালপালা মেলেছে। তার গডফাদার আবার কোন শীর্ষ সাংবাদিক নেতা। একই গোত্রভুক্ত হওয়ায় প্রতিবাদ করলে না জানি কতোখানি সুবিধাবঞ্চিত হতে হয়। ছিঃ লজ্জা হয় না আপনাদের?

  • সর্বশেষ
  • জনপ্রিয়