শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক হ্যাটট্রিকে আগুয়েরা ছুঁবেন সর্বোচ্চ গোলদাতা অ্যালানকে

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ের। সাউদাম্পটন, ব্লাকবার্ন রোভারস আর নিউক্যাসল ইউনাইটেডের জার্সিতে ৫৫৯ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ২৮৩টি। ইংলিশ লিগে ৪৪১ ম্যাচ খেলে গোল পেয়েছেন ২৬০টি। ইংলিশ লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এই ইংলিশ ফরোয়ার্ড। ১১টি হ্যাটট্রিক করেছেন তিনি।

১০টি হ্যাটট্রিক করে অ্যালান শিয়েরের পেছনেই অবস্থান নিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। সবশেষ আর্সেনালের বিপক্ষে সিটিজেনরা ৩-১ গোলে জিতেছে। সিটির তিনটি গোলই করেন আগুয়েরো। তাতে ইংলিশ লিগে দশমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পান এই আর্জেন্টাইন।

কদিন আগে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন আগুয়েরো। সেই ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতেছিল ৬-১ গোলের বিশাল ব্যবধানে। আর মাত্র একটি হ্যাটট্রিকেই আগুয়েরো বসবেন নিউক্যাসলের ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরের পাশে। ৯টি হ্যাটট্রিক করেছেন লিভারপুল, ম্যানচেস্টার সিটি, কার্ডিফ সিটির সাবেক গ্রেট রবি ফ্লাওয়ার। ৮টি করে হ্যাটট্রিক করেছেন ফ্রান্সের থিয়েরো অঁরি, ইংল্যান্ডের হ্যারি কেইন, মাইকেল ওয়েন। ৭টি হ্যাটট্রিক আছে ইংলিশ গ্রেট ওয়েইন রুনির। ৬টি হ্যাটট্রিক আছে বর্তমানে বার্সেলোনায় খেলা উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের।

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ের করেছেন ২৬০ গোল। ১৫৩ গোল করে এই তালিকায় আগুয়েরো আছেন আট নম্বরে। দুই থেকে সাতে আছেন যথাক্রমে ওয়েইন রুনি (২০৮), অ্যান্ডি কোল (১৮৭), ফ্রাঙ্ক ল্যামপার্ড (১৭৭), থিয়েরো অঁরি (১৭৫), রবি ফ্লাওয়ার (১৬৩) এবং জার্মাইন দেফো (১৬২)।

ইংলিশ লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ের জানালেন, আগুয়েরো দারুণ ছন্দে আছে। আর্সেনালের বিপক্ষে তার খেলা দেখেছি। সে তার সেরাটাই ঢেলে দিয়েছে। হ্যাটট্রিকের দিক দিয়ে খুব অল্প সময়ে সে দশটি হ্যাটট্রিক করে ফেলেছে। আমি বিশ্বাস করি আমার সর্বোচ্চ হ্যাটট্রিক টপকে যাওয়া আগুয়েরোর কাছে সময়ের ব্যাপার মাত্র। তার জন্য আগাম শুভেচ্ছা।

দ্বিতীয় সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক আগুয়েরো নিজের ফোকাসটা ধরে রেখেছেন দলের জয়ের দিকেই, এটা আমার জন্য খুব বড় সম্মানের। দশটি হ্যাটট্রিক করে ফেলেছি ভাবতে ভালো লাগছে। তবে, আমার ফোকাস অন্যদিকে। আমি সব সময়ই দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। দলের জয়টাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দেখা গেল আমি মাঠে নেমে ২৫ সেকেন্ডের মধ্যেই গোল পেয়েছি কিন্তু ৯০ মিনিট শেষে আমরা হেরেছি। সেটা আমাকে ভীষণ কষ্ট দেবে।

আগুয়েরো প্রথম কোনো ফুটবলার যিনি ১৯২০ সালের পর ম্যানচেস্টার সিটির জার্সিতে আর্সেনালের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছেন। ইংলিশ সাবেক গ্রেট টমি ব্রোওয়েল ১৯২০ সালে গানারদের বিপক্ষে সিটিজেনদের জার্সি গায়ে হ্যাটট্রিক করেন। প্রায় ১০০ বছর পর সেটা করলেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়