শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৯:৫১ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা, ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল: জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরাইল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

advertisement

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া, মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে।’

তিনি জানান, ‘কিছু এলাকায় আমাদের দলকে এখনো প্রতিবার চলাচলের আগে ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।’

advertisement

ফারহান হক বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ পাঠানোর আটটি প্রচেষ্টা চালানো হলেও তার মধ্যে কেবল দুটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুমোদন দেয় ইসরাইল। বাকি চারটি পথে বাধাগ্রস্ত হয়— এর একটি ক্ষেত্রে অনুমতি পেতে দলটিকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘চলমান প্রতিবন্ধকতার মধ্যেও জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো সব সুযোগ কাজে লাগিয়ে সহায়তা কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে।’

advertisement

বেশি সংখ্যক সীমান্তপথ খুলে দেওয়ার বিষয়ে দেরির কারণ জানতে চাইলে ফারহান হক বলেন, ‘সমস্যাটা ইসরাইলি পক্ষেই।  আমরা তাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছি যাতে আরও বেশি প্রবেশপথ খোলা যায়, কিন্তু এখনো তারা তা করেনি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ