শিরোনাম
◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৩ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার ভিন্নমত দমনে আদালতকে ব্যবহার করছে, বলেছেন সাংবাদিক মাহফুজউল্ল্যাহ

নাহিদ মোর্শেদ: সিনিয়র সাংবাদিক মাহফুজউল্ল্যাহ বলেন, নির্বাচনের আগ থেকে শুরু করে, গায়েবি রাজনৈতিক হয়রানি মামলায় জামিন নেওয়ার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে বিরোধী দলের কর্মী সমর্থক হাইকোর্টে হাজির হচ্ছে, আদালতের বারান্দায় আজ শারীরিক প্রতিবন্ধি পর্যন্ত আসামি হচ্ছে, একজন শারীরিক প্রতিবন্ধিকে কীভাবে অস্ত্রমামলা দিলো যা কখনো সম্ভব না, আজ তাই হচ্ছে। শুধু মাত্র ভিন্ন রাজনীতি করার অপরাধে হাজারো নিরাপরাধ মানুষ হাইকোর্টে জামিন নেয়ার জন্য ঘুরছে, এটা টেকসই উন্নয়নের অন্তরায়। রোববার চ্যানেল ২৪ এর মুক্তবাক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহফুজউল্ল্যাহ বলেন, প্রতিহিংসামূলক মামলা দিয়ে কোন দেশ এগিয়ে যেতে পারে না, কারণ এতো বিরাট সংখ্যক জনগোস্টীকে অসন্তুষ্ঠ রেখে কোন টেকসই উন্নয়ন সম্ভব না।। তিনি বলেন, যে সব মামলা দেয়া হচ্ছে বিচারে দেখা যাবে এসব মামলার কোন ভিত্তি নেই। কিছু পুলিশ এই সব করছেন, আর কিছু বিবেকহীন বিচারক আছে, যারা এইসব মামলার আমলে নিয়ে বিচার করার অনুমতি দিচ্ছেন যা কোন সভ্য দেশে সম্ভব না।

  • সর্বশেষ