শিরোনাম
◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা ◈ তিতাস-বাখরাবাদের ৫ কূপে বাড়বে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের প্রশ্নে মেজাজ বিগড়াচ্ছে নার্গিস ফাকরির!

মুসফিরাহ হাবীব : সাংবাদিকদের প্রশ্ন শুনলেই মেজাজ বিগড়াচ্ছে বলিউড অভিনেত্রী নার্গিস ফখরির। প্রকাশ্যেই চেঁচিয়ে উঠছেন তিনি। তাই ইদানিং ধরা ছোঁয়ার বাইরে থাকছেন এই অভিনেত্রী। তার দেখা পাওয়া যাচ্ছে কমই।

কিন্তু এই বদমেজাজের কারণ কি? খবরে বলা হচ্ছে, সম্পর্কে টানাপোড়েনের বেশ কিছুদিন পর বলিউডে ফিরে এলেও, বিচ্ছেদের ভূত কাঁধ থেকে নামেনি ফখরির। আর সে কারণেই সম্পর্ক, বিচ্ছেদ - এ বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলেই ক্ষেপে যাচ্ছেন তিনি।

বলিউড অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদের পরই মুম্বাই ছেড়েছিলেন নার্গিস ফাকরি। এ নিয়ে ওই সময় কোনো রকম মন্তব্য করেননি তিনি। শোনা যায়, উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে গিয়ে হলিউডের জনপ্রিয় পরিচালক ম্যাট এলোঞ্জের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ফখরির। কিন্তু সে সম্পর্কও স্থায়ী হয়নি বেশিদিন। বেশকিছুদিন একসঙ্গে থাকার পর ম্যাটের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় তার।

এরপর ফের ভারতের মুম্বাইয়ে ফেরেন ফখরি। কিন্তু ওই সময় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে একবারেই নারাজ ছিলেন তিনি। মুম্বাইয়ে ফিরে তিনি শুরু করেন 'অমাবস্যা' ছবির শুটিং। সম্প্রতি ওই সিনেমার ট্রেলরও মুক্তি পেয়েছে। কিন্তু, মুক্তির আগে সিনেমার প্রমোশনে প্রথম দিকে দেখা গেলেও এখন আর দেখা যাচ্ছে না তাকে।

সংবাদমাধ্যমের প্রশ্নে জর্জরিত হয়েই নাকি 'অমাবস্যা'-র প্রমোশনও এড়িয়ে যাচ্ছেন ফকরি। সাংবাদিকরা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলেই ক্ষেপে উঠছেন। শুধু তাই নয়, ম্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলেও চিৎকার করে উঠছেন অভিনেত্রী। তাই এসব এড়াতে সামনেই আসছেন না তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনোরকম মন্তব্য করেননি ফকরি।

  • সর্বশেষ