শিরোনাম
◈ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ: আমিনবাজার ও মাতুয়াইল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ◈ ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল, নিরাপত্তা সতর্কতা জারি কয়েক দেশে ◈ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ ◈ মুষলধারে বৃষ্টিতে স্থবির ঢাকা: ‘২০ বছরের রেকর্ড’ দাবি কতটা সত্য, আরও কয়েকদিন থাকতে পারে ভারী বর্ষণ ◈ ঝালকাঠির নলছিটিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার ◈ বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’: আরও ১৬ সশস্ত্র ব্যক্তি নিহত, মোট নিহত ১০২ দাবি পাকিস্তানের ◈ বিরল অথচ বাংলাদেশে সমানে বাড়ছে ‘কোরাল রেড কুকরি’, রহস্য কী? ◈ বন্যার ভয়াবহতা আরও বাড়ছে, ছয় বিভাগে আরও ভারী বৃষ্টির শঙ্কা ◈ মুস্তাফিজের ইনজু‌রি স‌ত্বেও ইংল‌্যা‌ন্ডে উড়ি‌য়ে নি‌চ্ছে বার্মিংহাম ফিনিক্স  ◈ চল‌তি বিশ্বকাপে খেলা দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ফুটবলারের মৃত্যু 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক

আফজাল হোসেন, শ্রীপুর উপজেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব)-১ ।

গত ৩১ জানুয়ারী (বৃহস্পতিবার) গভীর রাতে র‌্যাব-১ এর একটি টহল টীম পোড়াবাড়ির কাওরাইদ ইউনিয়নের যুগিরসীট গ্রাম থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন শ্রীপুর উপজেলার যুগিরসীট গ্রামের আবুল হাসেমের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের শুক্কুর আলীর ছেলে আকরাম হোসেন।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, এরা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনে ফাঁস করত। মোটা অংকের টাকার বিনিময়ে এসব প্রশ্নপত্র সাধারণ শিক্ষার্থীদের নিকট বিক্রি করে প্রতারণা করে আসছিল।এ সময় তাদের নিকট থেকে প্রশ্ন ফাঁসে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়