শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৪ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা ও অবকাঠামো খাতে উন্নয়ন এবং ভোটাধিকার চায় গাইবান্ধা-৫ এর জনগণ

মঈন মোশারফ : গাইবান্ধা-৫ আসন ফুলছড়ি ও সাঘাটা, এই দুইটি উপজেলা নিয়ে। ডিসেম্বরের শুরুতে শীত অনুভূত হচ্ছে। ছোট এই উপজেলায় বাজারের মাঝে বটতলা, সেখানে সকালের রোদে চায়ের কাপ হাতে নির্বাচনী আলাপ হচ্ছে। আসিফ সাজ্জাদ নামের এক তরুণ নতুন ভোটার বললেন, আমি যেন ভোট কেন্দ্রে গিয়ে না দেখি আমার ভোট অন্যকেউ দিয়ে দিয়েছে। এর আগে অনেক দেখেছি এমন ঘটনা ঘটেছে। আমার ভোট যেন আমি দিতে পারি, সেই নিশ্চয়তা চাই। সাজ্জাদ আরো বলেন, আমরা চাই বালাসি থেকে বাহদুরবাচ সেতু হোক।

একটু সামনে এগিয়ে গ্রামে গেলে একজন গৃহিনীর সঙ্গে দেখা। তার নাম জিয়াসমিনারা বেগম। তিনি বলেন, একটা ভালো কলেজ চাই, এখানে কোন কলেজ নাই। যাতে সবাই পড়াশোনা করতে পারে। যমুনা নদীর পাশেই ফুলছড়ি উপজেলা তা থেকে দুই কিলোমিটার দূরে এক জমিতে কাজ করছে কয়েকজন কৃষক। একজনের নাম খাজা মঈন উদ্দিন, তিনি বলেন, নদী ভাঙ্গন যে ঠেকাতে পারবে আমরা তাকেই ভোট দেবো। গত নির্বাচনের আগে বলেছিলো, নদী ভাঙ্গন থেকে আমাদেরকে রক্ষা করবে কিন্তু কাজের কাজ কিছুই করেন নাই। এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপির ত্রিমুখি লড়াই হবে। প্রার্থীরা হচ্ছেন, ফজলে রাব্বী মিয়া (আওয়ামী লীগ), গোলাম শহীদ (বিএনপি), ফারুক আলম ( জাতীয় পার্টি)। কিন্তু প্রার্থী যেই থাক, এলাকার উন্নয়ন জনগণের প্রধান লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়