শিরোনাম
◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান ◈ কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে ৬৩ কোটি টাকার সড়ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্ক ◈ গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, সর্বোচ্চ ১১ হাজার টাকা ও ১৫০ টাকা মোবাইল ভাতা ঘোষণা ◈ বাংলাদেশের বিদেশি ঋণ ১১ হাজার ৩৪৩ কোটি ডলার, ১০ বছরে বেড়েছে তিন গুণ: বিশ্বব্যাংকের প্রতিবেদন ◈ ভবিষ্যতে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে না দেওয়াই ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ৪০ কোটি টাকা না দিলে দলে থাকবেন না! আইপিএলের তারকাদের অবিশ্বাস্য দাবি ◈ যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের ৭ শর্ত: বাকেরি ◈ বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আটক ৪ নারী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গো-রক্ষার নামে ভারতে তিন বছরে ৮০ মুসলিম হত্যা

আব্দুর রাজ্জাক : গো-রক্ষার নামে বিভিন্ন অভিযোগে মুসলিমদের পিটিয়ে মেরে ফেলছে ভারতীয় উগ্রহিন্দুত্ববাদিরা। বিগত ৩ বছরে অন্তত ৮০ জন মুসলিম এমন হত্যাকা-ের শিকার হয়েছেন। হতাশাজনক ব্যাপার হলো, মাত্র কয়েকটি ঘটনা বিচারের আওতায় আনা হয়েছে এর মধ্যে শুধু একটি ঘটনায় সাজা হয়েছে। বিবিসি বাংলা

গো-রক্ষার নামে পিটিয়ে মেরে ফেলার ঘটনার শুরু হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে, যখন উগ্রহিন্দুত্ববাদি বিজেপি সরকারের শাসন কেবল শুরু হয়েছে। তখন উত্তর প্রদেশের বাসিন্দা মোহাম্মদ আখলাক তার বাড়িতে গরুর মাংস রেখেছেন বলে অভিযোগ করে গো-রক্ষকরা। কথিত এই অভিযোগে তাকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর থেকে উত্তর খন্ড, ঝাড়খন্ড, বিহার ও ওড়িশ্যাসহ বিভিন্ন প্রদেশে এমন ঘটনা প্রায়ই ঘটছে। কিন্তু বিস্ময়করভাবে কোট ঘটনারই এখনো বিচার প্রক্রিয়া শেষ হয়নি। অনেক তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ থাকার পরও ভৌতিক কারণে কেউই আদালতে সাক্ষ্য দিতে আসে না বলেও অভিযোগ রয়েছে। যদিও অন্তত ৩০টি ঘটনায় উগ্র হিন্দুত্ববাদিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে অনেক প্রমাণ রয়েছে।

এবিষয়ে মন্তব্য জানতে চাইলে কোলকাতার আইনজীবী জয়ন্ত নারায়ণ বলেন, গো-রক্ষার নামে মুসলিম হত্যার বিচার না হওয়ার জন্য দেশে আইনগত কোন ত্রুটি নেই। তবে স্থানীয় প্রশাসন কোন সরকার সমর্থক বা উগ্র হিন্দুত্ববাদি আদর্শের কিনা তার সাথে মামলার তদন্ত অনেকটাই নির্ভরশীল। ক্ষমতাসীন বিজেপি সরকারের সমর্থিত প্রশাসন হলে সেই মামলার তদন্তে কোন গতি থাকে না এবং অনেক সময় মামলা ধামাচাপা দেয়ারও অভিযোগ পাওয়া যায়।

  • সর্বশেষ