শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৬ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চােট পেয়ে মাঠের বাইরে শান্ত, এশিয়া কাপে খেলা অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপ শুরু হতে বাকি মাত্র ৯ দিন। গুরুত্বপূর্ণ এ আসরটির আগে বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে থাকা নাজমুল হোসেন শান্ত।

বুধবার বিকেলে মিরপুরে ফিল্ডিং করার সময় তর্জনীতে চোট পান এ বাঁহাতি ব্যাটসম্যান।

পর্যবেক্ষণের পর বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ফ্র্যাকচার না হলেও তর্জনীর লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে স্ক্যানের প্রয়োজন নেই। এখন ওষুধ চলবে। ৪৮ ঘণ্টা পর খেলার ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

আঙুলে ব্যথা নিয়েই এশিয়া কাপ খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলে চোটের আর কোনো খবর ছিল না। বুধবার দুঃসংবাদ হয়ে এলো শান্তর এই চোট।

বৃহস্পতিবার শেষ হবে মিরপুরে বাংলাদেশ দলের প্রস্তুতি। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত যাত্রা করবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়