শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার বাংলাদেশ – পাকিস্তান মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : ফিফা দেয়া তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আসা পাকিস্তান সাফে খেলা দলগুলোর মধ্যে ফিফা র‌্যাংকিংয়ের নিচে। পাকিস্তানের এ অবস্থা পাত্তা দিলেন না বাংলাদেশ কোচ জেমি ডে। সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিলেন সাফ সুজুকি কাপে অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে ‘কঠিন’ ম্যাচ খেলার অপেক্ষায় তার দল। সেই ম্যাচ জিতে সেমির পথ পরিষ্কার করতে চাওয়ার কথা জানাতে ভুললেন না লাল-সবুজ ফুটবলকে জাগরণের আশা দেয়া ব্রিটিশ এ কোচ।

বৃহস্পতিবার সাফ সুজুকি কাপে গ্রুপ ‘এ’ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

গ্রুপে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুদলই। নেপালের বিপক্ষে কোণঠাসা থেকেও নিষেধাজ্ঞা শেষে ২-১ গোলে প্রথম আন্তর্জাতিক জয় পেয়েছে পাকরা। আর ভুটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের পুরনো হিসেব চুকিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

সাউথ এশিয়া থেকে যে দুটি দল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে, পাকিস্তান তাদের একটি। মাত্র তিন মাস আগে ফিফার দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলেও ফিরেছে তারা। ফিরেই নেপালের বিপক্ষে জয়।

পাকিস্তানের জয়টি কি নেহাত অঘটন? জেমি ডে সেটি মনে করছেন না। তার চোখে জয়টা পাকিস্তানের প্রাপ্য। বুধবার অনুশীলনের কথা থাকলেও সেটা বাতিল হয়েছে। শিষ্য ডিফেন্ডার তপু বর্মণকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানালেন কেন পাকিস্তান ভয়ংকর।

পাকিস্তানের খেলোয়াড়রা শারীরিকভাবে খুবই শক্তিশালী। তাদের চার খেলোয়াড় ডেনমার্কে খেলে। পাঁচ-ছয়জন খেলোয়াড় খেলে ইউরোপে। তারা নিষেধাজ্ঞায় ছিল বলে শক্তি কমে গেছে এমন কিন্তু নয়। নেপালের বিপক্ষে ভালো খেলেই জিতেছে। তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল। শক্তিশালী দল। আর আমাদের কাছে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। সেটা যার সঙ্গেই হোক না কেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়