শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৫ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডে হোটেল থেকে ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মার ঘড়ি চুরি

স্পোর্টস ডেস্ক : গত দুই মাস ধরে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজে খেলছে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে ট্রফি হারিয়েছে ভারতীয় দল।

বার্মিংহাম এবং লর্ড টেস্টে পরাজিত হওয়া ভারত সিরিজের তৃতীয় ম্যাচে নটিংহামে জয়লাভ করে। আর সেই নটিংহাম টেস্ট চলা অবস্থায় টিম হোটেল থেকে ভারতীয় পেস বোলার ইশান্ত শর্মার দামি ঘড়ি হারিয়ে যায়।

বিষয়টি জানাজানি হওয়ার পর নটিংহামে ভারতীয় দলের টিম হোটেল ক্রাউন প্লাজায় পুলিশ এসেছিল এবং তল্লাশিও করেছিল। বিষয়টি নিয়ে তদন্ত এখন চলছে, ইশান্ত অপেক্ষায় আছেন নিজের পছন্দের দামি ঘড়ি ফিরে পাওয়ার।

উল্লেখ্য, বার্মিংহাম, লর্ড এবং সর্বশেষ সাউদাম্পটন টেস্টে পরাজিত হওয়া ভারত, শুক্রবার লন্ডনে সিরিজের শেষ টেস্টে ইংলিশদের মুখোমুখি হবে। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়