শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক দিবসে বিরাট কোহলি কোচকে গাড়ি উপহার দিয়েছিলেন

স্পোর্টস ডেস্ক : যে কোচের পরামর্শে জাতীয় দলে জায়গা পেয়েছেন। তারকাখ্যাতি পেয়েছেন বিশ্বে। সেই কোচকে মূল্যায়ন করতে ভুল করেননি ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
২০১৪ সালে শিক্ষক দিবস উপলক্ষে নিজের কোচকে গাড়ি উপহার দিয়েছিলেন কোহলি। প্রিয় ছাত্রের পক্ষ থেকে উপহার পেয়ে কোহলির কোচ রাজকুমার শর্মা অনেক বেশি খুশি হয়েছিলেন।

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সকালেই কোচ রাজকুমার শর্মার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন বিরাটের দাদা বিকাশ। বেল বাজাতেই বেরিয়ে আসেন রাজকুমার শর্মা। এরপর নিজের ফোন থেকে বিরাটকে কল করে কোচের হাতে ফোন ধরিয়ে দেন বিকাশ। ফোনের ওপারে বিরাটের গলা পেয়ে খুশিই হন রাজকুমার।

এরপর স্যারকে শিক্ষক দিবসের অভিনন্দন জ্ঞাপন করেন কোহলি। তারপরই শিক্ষকের হাতে একটা চাবি ধরিয়ে দেন কোহলির দাদা বিকাশ। কোচ কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখেন তার বাড়ির সামনে একটি ব্র্যান্ড নিউ স্কোডা র‌্যাপিড।

প্রিয় ছাত্রের কাছ থেকে এমন একটা উপহার পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন বিরাটের সেই কোচ। পরে রাজকুমার সেই উপহার প্রসঙ্গে বলেছিলেন, এটা নিছকই কোনো উপহার নয়, কোহলি আমাকে যে কতটা মূল্যায়ন সেটাই তার প্রমাণ। সত্যি আমি অভিভূত। রাজকুমার শর্মা নিজেও একজন প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। রঞ্জির মতো ঘরোয়া প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৮ সালে দক্ষিণ দিল্লিতে নিজের একটি ক্রিকেট অ্যাকাডেমি খোলেন রাজকুমার শর্মা। সেই অ্যাকাডেমিরই ছাত্র ছিলেন বিরাট কোহলি।

স্কুল ক্রিকেট থেকেই বিরাটের মধ্যে বিরল প্রতিভা খুঁজে পেয়েছিলেন রাজকুমার শর্মা। পরে নিজের ছাত্রকে ভারতীয় অনূর্ধ্ব- ১৯ দলে খেলানোর জন্য বিরাটকে তৈরিও করেন তিনি। এরপর ভারতের প্রতিনিধিত্ব করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতান কোহলি। এরপর জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের যোগ্যতার পরিচয়ে দিয়ে যাওয়া কোহলি এখন বিশ্বের বিরাট ক্রিকেটার। -যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়