শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৬ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লংকানদের হারিয়ে সাফের শুভ সূচনা চ্যাম্পিয়ন ভারতের (সরাসরি দেখুন)

আক্তারুজ্জামান : সুজুকি কাপ সাফ চ্যাম্পিয়নশিপে লংকানদের হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ৭ জাতির এই টুর্নামেন্টের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ তে হারিয়ে এবারের আসরে নিজেদের শক্তিমত্তা বেশ প্রদর্শন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলা শুরু করেছে ভারতীয় দল। শিরোপা ধরে রাখার মিশনে বেশ উজ্জ্বীবিতভাবেই মাঠে লড়ছে অনিরুদ্ধ থাপারা। ৩৪ মিনিটে শ্রীলঙ্কার জারে বল পাটঅন আশিক করুনিয়ান। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে শিরোপাধারীরা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে যেন নতুন উদ্যমে ঝাঁড়িয়ে পড়ে স্টিফেনের শিষ্যরা। বিরতির পর ২ মিনিট অর্থাৎ ম্যাচের ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লালিয়ানজুয়ালা ছাংতে।

ভারত একাদশ : বিশাল, স্বার্থক, লালিয়ানজুয়ালা, সালাম রঞ্জন, শুভাশিষ, মো. সাজিদ, অনিরুদ্ধ থাপা, জার্মানপ্রীত সিং, আশিক বুরুনিয়া, ফারুক চৌধুরী এবং সুমিত পাসি।

শ্রীলঙ্কা একাদশ: সুজান, চারিথা বান্দারা, ওয়ারাকোগা বান্দারা, যুগেন্দ্র পুসলাস, সুবাস মাদুশান, কাভিন্দু ইশান, আফিল মোহাম্মদ, মো. রিফসান, ছামীরা সাজিথ, আশিকুমার রহমান এবং নাইজার ফাসাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়